শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ফরিদুল ইসলামের চেষ্টায় ৫০০ কোটি টাকা বরাদ্দ পেল বাগেরহাটসহ ৩ জেলা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২১ Time View

 

বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

বৃহত্তর খুলনার (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা) সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। একই দিন বাগেরহাট পৌরসভার উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য আরও এক কোটি টাকার বিশেষ অনুদান বরাদ্দ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পগুলো বরাদ্দ আনতে উপকূলীয় অঞ্চল খুলনা বিভাগের প্রয়োজনীয়তার কথা সরকারের উচ্চপর্যায়ে অবহিত করেন সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

সূত্র আরও জানায়, গত কয়েক মাস ধরে কৃষি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রকল্পগুলোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, “বুধবার (৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলো পাশ হওয়ায় মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিশেষ করে বন্ধুবর মাননীয় প্রধান উপদেষ্টার সচিব মোঃ সাইফুল্লাহ পান্না, কৃষি মন্ত্রণালয়ের সচিব জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বিএডিসি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন খানকে বৃহত্তর খুলনা তথা বাগেরহাটবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। জলবায়ু পরিবর্তনের এই সময়ে খুলনার কৃষি ব্যবস্থাপনা গত কয়েক যুগে নাজুক অবস্থায় পৌঁছে গেছে। এই প্রকল্প আমাদের কৃষকদের নতুন দিনের স্বপ্ন দেখাবে।”

বাগেরহাট পৌরসভায় কোটি টাকা

সরকারি আরেক চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের নগর উন্নয়ন বাজেটের আওতায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা, যা উন্নয়ন বাজেট কোড ৩৬০৫১০১-৪৮০০১১৫-২০৪১-৪৩১১-এর আওতায় ছাড় করা হবে।

এই অর্থ সম্পূর্ণভাবে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে এবং তা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করে ব্যবহার করতে হবে। উন্নয়ন কাজের ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত আর্থিক নীতিমালা অনুসরণে জোর দেওয়া হয়েছে। প্রকল্পের সকল খরচ নিরীক্ষার আওতায় থাকবে এবং যথাযথ রেকর্ড সংরক্ষণের নির্দেশ রয়েছে।

চিঠির শর্তাবলিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের মতো প্রকল্প ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

এটি বাগেরহাট পৌরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা শহরের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102