শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোংলা উপজেলা বিএনপির সভাপতি মান্নান, ও সাধারণ সম্পাদক পনি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৯ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন পর মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)। মঙ্গলবার (৭ মে) বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে প্রথম অধিবেশন ও দুপুরে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি)। সাংগঠনিক সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন শেখ শাকির আহাম্মেদ এবং দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মৃধা ফারুকুল ইসলাম, যিনি পেয়েছেন ১৯৩ ভোট। এ নির্বাচনে ৪২৬ জন ভোটারের মধ্যে ৪২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত।’ সম্মেলন শেষে বিজয়ী নেতাদের মাল্য পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনস্থলে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102