শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নিয়ামতপুরে ছাত্রলীগ নেতা আরিফ গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৭৩ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সম্প্রতি ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার (১০ মে) রাতে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।
আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।
জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান পরিচালনার তাকে আটক করে। পরে তাকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গত ৮ তারিখে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের  মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102