বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে জোরপূর্বক লিচু ও আঙ্গুর ফলের গাছ কাটার অভিযোগ

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৭ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের চকসিতা গ্রামের মৃত সরজান আলীর ছেলে মো: মমতাজ (৪৫) সহ বেশ কিছুজনের  বিরুদ্ধে একই গ্রামের বাসিন্দা মৃত আজাদ আলীর ছেলে, ওয়াহেদ মোল্লার ক্রয় কৃত সম্পত্তিতে থাকা আঙ্গুর ফলের গাছ ও লিচু গাছ কেটে ফেলা সহ টিনের তৈরি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৩ আগস্ট রোজ শুক্রবার সকাল আনুমান ৯টার সময়। এ বিষয়ে নওগাঁ বিজ্ঞ আদালতে মামলাধীন রয়েছে। মামলা নং ৩৮৯/২০২৪। এজহার সূত্রে জানা যায়, ওয়াহেদ মোল্লা গত ১১ বছর যাবত সেই জমিতে বাড়িঘর তৈরি করে বিভিন্ন প্রকৃতির গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে আসছেন। আর সেই জমিতেই গত ২৩ আগস্ট ২০২৪ ইং রোজ শুক্রবার অভিযুক্ত মমতাজ (৪৫) সহ বেশ কিছু লোকজন দা, কুরাল, হাসুয়া সহ মারান্তক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক বেআইনি জনতায় দলবদ্ধ ভাবে  নালিশী তফসিল  সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে দুটি লিচুর গাছ কেটে নেয় এবং আঙ্গুরের বাগান ধ্বংস করে। এতে ভুক্তভোগী ওয়াহেদ মোল্লার ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতি হয় বলে জানা যায়। ভুক্তভোগী ওয়াহেদ মোল্লা বলেন, তার বাবা, মমতাজের বাবার কাছ থেকে জমি ক্রয় করায়, তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। তারি জের ধরে  অভিযুক্ত মমতাজ ও তার লোকজন সেই জমিতে থাকা লিচুর গাছ ও আঙ্গুর ফলের গাছ এবং টিনের তৈরি স্থাপনা ভাঙচুর করে।

এ বিষয়ে অভিযুক্ত মমতাজ আলীর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, তার বাবা সহজ সরল হওয়ায় জোরপূর্বক জমি লিখে নেন ওয়াহেদ মোল্লার বাবা, এ কারণেই ২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সে জমির স্থাপনা তিনি ভাঙচুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102