শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কবি আকিকুর রহমান তালুকদার এর সংক্ষিপ্ত পরিচিতি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

কবি আকিকুর রহমান তালুকদার, তিনি ৩০, জুন ১৯৬৭ ইংরেজি সালে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম,আব্দুল করিম তালুকদার, মাতা নুরুন্নাহার বেগম। গ্রামের নাম পলিমাটি ইউনিয়ন, দক্ষিণ বংশীকুনডা, উপজেলা: মধ্যনগর,জেলা: সুনামগঞ্জ।

গ্রামের প্রাথমিক বিদ্যালয় হইতে পঞ্চম শ্রেণী পাশ করে, ষষ্ঠ শ্রেণীতে বংশীকুনভা মমিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন, যাতায়াতের অসুবিধায় সেখান থেকে মধ্যনগর, বি পি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। নবম শ্রেণীতে ভর্তি হন, কলমাকান্দা উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ১৯৮৫ ইংরেজি সনে, এস এস সি পাশ করেন,, এরপর সুনামগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করেন। সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে, তিন বছর ইলেকট্রিকেল বিষয় নিয়ে লেখা পড়া করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে অনেক দিন কাজ ও করেছেন তিনি।
কবি ছোট বেলা থেকেই লেখালেখি শুরু করেন ।
১৯৮১ সালে মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয়ে, কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।১৯৮১ ইংরেজি সালে সাঁকো পত্রিকায় প্রকাশিত হয় কবির প্রথম কবিতা।

কবির তিন ভাই, তিন বোন,ছোট ভাই এডভোকেট,ছোট বোন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। কবির স্ত্রী কল্পনা আক্তার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কবির বাবা ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কৃষক। মাতা পুঁতি পাঠক ছিলেন,নাগরী পুঁতি পাঠে দক্ষ ছিলেন। কবির তিন মেয়ে, এক ছেলে, ছেলে ছোট। কবির লেখা কাব্য একক গ্রন্থ, সত্যের সন্ধানে, ও রক্তাক্ত অলিগলি রাজপথ। যৌথ কাব্য গ্রন্থ রক্তাক্ত মানচিত্রে স্বাধীনতা ,,ভোরের আলো, বিশ্ব বাংলার শ্রেষ্ঠ কাব্য,, অখণ্ড বাংলার ভাস্কর্য,,জল তরঙ্গ, শতবর্ষে বিশ্বেশ্বরী ইত্যাদি। কবির লেখা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অনেক গুলো প্রকাশিত হয়েছে। কবি দর্শকের কাছে কবিরর জন্য দোয়া চেয়েছেন। সুনামগঞ্জ জেলা পাঠাগার, শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরী হইতে” পাঠ সিঁড়ি” নামে একটি বই প্রকাশ করেন, সেখানে কবির স্থান দেখে কবি অনেক খুশি হন,।২০২৫ জহিরুল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। কবি ব্যক্তি জীবনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
বিশেষ করে এই প্রতিনিধির সাথে আলাপ কালে দেশ বরেণ্য লেখক, কবি প্রভাবশালী কলামিস্ট, সমাজ হিতৈষী অথই নূরুল আমিন বলেন, আমার খুবই প্রিয় একজন লেখক কবি আকিকুর রহমান তালুকদার।
আমাদের দুজনের এলাকা ও পাশাপাপাশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102