মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

নরসিংদীতে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১১ Time View

নরসিংদী প্রতিনিধিঃ

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার(১৪ মে,২০২৫)নরসিংদীতে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি’র সভাপতি নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,নরসিংদী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর পবন চন্দ্র দাস।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও,ঢাকা এর তত্তৃবাবধানে জেলা প্রশাসন,নরসিংদী আয়োজিত মেলার
অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ নাজমুল হাসান। উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির। উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভার পর বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102