সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সিলেটের বিশ্বনাথে ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৭ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

প্রবাসী অধ্যূষিত সিলেটের বিশ্বনাথে ইংরেজী ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমীর’ যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে মো. বেলায়েত হোসেন প্রতিষ্ঠা করেন ওই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ পুরানবাজারে হাজী ইন্তাজ আলী ভবনের ৩য় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন লার্ণিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক মো. মঈন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমীর প্রতিষ্ঠাতা মো. বেলায়েত হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মো. নূর উদ্দিন, ব্যবসায়ী বসিরুজ্জামান, রুবেল আহমদ, শিক্ষার্থী মিছবাউল হক, আরিফ আলী, আব্দুল হামিদ, বিলাল আহমদ, জামাল আহমদ, হাসান আহমদ, ইমন আহমদ, শাহরিয়ার, হামিদ, আব্দুস শহিদ প্রমুখ। প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমীর ক্যাম্পাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102