শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কবিতাঃ খোকার অবদান

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১২৫ Time View

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।

খোকার বড়ো সাধ ছিলো,
সে অনেক বড়ো হবে।
সবার মাঝে থাকবে বেঁচে,
সবার হৃদয়ে সে রবে।

তাঁর জন্য খোকা করে,
অনেক অনেক পরিশ্রম।
সৎ সাহসী খোকা বটে,
নাই তো তাহার ভ্রম।

খোকা করে পড়াশোনা,
দারুণ আপন মনে।
শক্তি সাহস স্মৃতি দিয়ে,
পড়ে হৃদয়ের সনে।

দুষ্টমিতে যায় না খোকা,
ভদ্র বেশে চলে।
ময়মুরুব্বিে দেখলে তারে,
মিষ্টি কথা বলে।

সবাই খোকায় ভালোবাসে,
আদর সোহাগ করে।
সহজ সরল স্বভাব খোকার,
সবার নজরে পড়ে।

সত্যি খোকা একদিন হঠাৎ,
হলো অনেক বড়ো।
দেশের খ্যাতি দশের খ্যাতি,
সব করিলো জড়ো।

খোকার কর্ম দেশের জন্য,
এক বড়ো অবদান।
দেশের জন্য দশের জন্য,
রাখলো খোকা মান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102