শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কবিতাঃ ভালোবাসা

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩২ Time View

মোছাঃ আছিয়া আক্তার আছমা

তুমি ক্লান্ত এখন বিশ্রাম নাও
এটা কয়জন মা’কে বলে
মা না খেয়ে সন্তানের পাতে
বড় পিসটাই দেয় তুলে।

আমাদের স্কুলে শুক্রবারে
ছুটি, মায়ের ছুটি কবে
মনে হয় না কখনো ছুটি
নিবে, থাকতে এই ভবে।

আমাদের প্রিয় মুরগীর লেগ
পিস, মায়ের গলা ডানা
মায়েরা কখনো বলে না,সন্তানকে
খাওয়ায় ভালো খানা।

আমরা অসুস্থ হলে যার
খাবার বন্ধ হয়ে যায় মুহূর্তে
তিনিও একদিন খাবার
খেতো নিজ মায়ের হাতে।

আমরা সন্তান তিনিও কারো
না কারো আদরের সন্তান
আমরা আদরে যত্নে বেড়ে
উঠেছি তাই করব তাঁকে সম্মান।

আমরা ৪ ভাইবোন হলেও
ভালোবাসেন সবাইকেই
আমি ভালোবাসি মা’কে
ভালোবাসব সারাজীবনই

আমরা বেয়াদবি করলেও
মনে রাখেন না কিছু
আমরা অভদ্র হলেও
সারাক্ষণ ঘুরে আমাদের পিছু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102