শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কবিতাঃ লোচন এর বাণে!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৪ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তোমার লাজুক চাহনি তে হারিয়ে যাই
নীল অক্ষিপট সাগর জলের গহীনে মুক্তা খুঁজে পাই!
নেত্রের কঙ্কপত্ররে ঘায়েল আমি, ডাকে যেন ওষ্ঠে ওষ্ঠ মিলানোর বাসনায়
সিক্ত অধর কামুকী নজর, মন আমার বার-বার হারায়!

যৌবনে তিমিরাচ্ছন্ন নয়না তুমি কাছে ডাকো বারেবার
তোমার সব কামুকতা নজরে ওঠে ভাসি, ভয় প্রদোষ শেষে কে কার?
চোখ তব কয় সব মনের কথা, দুর্বোধ্য ভাষা সেথা
ভীত আমি, নিশি শেষে হৃদয় ভেঙে ছিন্ন পাপড়ির মত যাবে ফেলে হেথা!

আবার আগত দিবস শেষে রজনী এলে, আঁখি তব উঁকি দেবে অন্য কারো দ্বারে
যৌনাবেদনময়ী তব নেত্র প্রতি ক্ষপায়, খুঁজবে কি নব্য নাবিক ভিড়তে শৈবলিনী পাড়ে?
তোমার লোচন কোন ক্ষুদ্রাকায় জলাধর নয়, পুরা জলধি
ইচ্ছে জাগে তোমার নয়নার অর্ণব কূলে, তোমায় নিয়ে ঘর বাঁধি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102