শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

কেমন আছো বাংলাদেশ? পর্ব — ৫

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৭২ Time View

লেখকঃ দেবিকা রানী হালদার

সুজলা সুফলা শান্তিপূর্ণ এক বাংলাদেশ যার দিকে ছুটে আসতো বিদেশি বিনিয়োগ কারীরা, কেউ অয়েল রিফাইনারি করতে তো কেউ জাপান শিল্প নগরী করতে, চীন চাইতো তিস্তা রিজার্ভার করে দিতে তো ভারত অনুরোধ করতো আমরা তিস্তা রিজার্ভার করলে দোষ কি? চীন থেকে সাবমেরিন কিনায় ভারত গোস্বা তো তুরস্ক ছুটে এলেন আমার মুসলমান ভাইকে হেভি ডিসকাউন্টে ড্রোন থেকে সব অস্ত্র দেবো! বাংলাদেশে যুদ্ধ বিমান এ্যাসেমবিলিং কারখানা করবো পার্টস যাবে তুরস্ক থেকে —— জাপানের হোন্ডা ছুটলো গাড়ি কারখানা করতে বাংলাদেশ জাপান যৌথ ভাবে —

কোথায় তারা গত আট মাসে? বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি শুধু টাকা পাচার করে ৫ ই আগষ্ট ২০২৪ চাকুরির কোঠা চেয়ে নির্বোধ শাসক কে ফাঁদে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ঘুষ খেয়ে (তথ্য ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আমেরিকা)
দুধের নহর মধুর ঢাকা শহর করতে যে ফেরেশতা নেমে এলো আকাশ থেকে তারা শেয়ার বাজার থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার করলো কেন
(তথ্য, মির্জা আব্বাস বিএনপি নেতা)!

বাংলাদেশ টা কি বিক্রি হয়ে গেলে তুমি হে মাতা?
মানবিক করিডোর দিলে সে দেশ কি স্বাধীন থাকে?
সিরিয়া, ইরাক, লিবিয়া, দঃ সুদান কি স্বাধীন আছে? গুতেরেস এলে আহম্মক রা হাতে তালি দিলো ২ লক্ষ রোহিঙ্গা চলে যাচ্ছে মিয়ানমার! আহম্মক রা বোগল বাজালো, একবার ও বুঝলো না, মিয়ানমার সরকার কে, আরাকানে সরকার কে? কার হাতে হস্তান্তর হবে রোহিঙ্গা ২ লক্ষ?
হে বাংলাদেশ, তোমার চার হাজার দু’শ সত্তুর কিলোমিটার সীমান্ত আরকান ও ভারতের দখলে (তথ্য বিদেশ উপদেষ্টা), তোমার কি সার্বভৌমত্ব আছে! রাষ্ট্রের চার কাঠামোর প্রধান কাঠামো “সার্বভৌমত্ব” তা না থাকলে তুমি রাষ্ট্র থাকো কি ভাবে? তোমার দেশের সংখ্যা লঘূ কি নিরাপদ হয়েছে আজ-ও? তোমার দেশের নাগরিক জীবন কি নিরাপত্তা ফিরেছে? তোমার বুকে সেই সব স্বৈরশাসক আমলে আজ ব্রিজ উদ্ভোদন কাল টানেল উদ্বোধন পরশু আদর্শ মসজিদ উদ্বোধন, মেডিকেল কলেজ, হাসপাতাল —
আজ তুমি থমকে বসে আছো কেন হে আমার মায়ের সম মাতৃভূমি! আবার নব্য লর্ড ক্লাইভের হাতে তোমাকে দিলে দিলো কোন মীর সাদিক মীর জাফর খন্দকার মোশতাক?

কোথায় আশ্রয় হবে আগামী প্রজন্মের। আমার মা সম মাতৃভূমি বাংলাদেশ তো গাঁজা হওয়ার পথে নামিয়ে দিলেন ধর্মের ধোকায়, মার্কিন মন্ত্রে বাঙালি কে পেলো বোকার পোকায়!!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102