বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

খুলনায় নদী থেকে ভাসমান অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৩ Time View

 

মোঃ বনি আমিন শেখ, বটিয়াঘাটা
উপজেলা প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে ০১(এক) অজ্ঞাতনামা কিশোরের (১৩) ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় বাসিন্দারা মীরেরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন নদীতে ১(একটি) মরদেহ ভাসতে দেখে পাড়ে তুলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরের পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102