বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ধর্মপাশায় স্কুলছাত্রী অপহরণ মুক্তির দাবীতে তিন প্রতিষ্টানের মানববন্ধন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮২ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে তিন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার বাদশাগঞ্জ বালিকা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্টিত হয়। বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীকে ১৫ মে ২০২৫ ইং তারিখে গার্হস্থ্য বিঞ্জান ব্যাবহারী পরীক্ষা শেষে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা হতে অপহরণকারী আদন এবং মুক্তিপণকারী মিলনের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়। এতে বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো: আব্দুল হাই, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাদশাগঞ্জ সরকারী পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি বিএনপির সাবেক সভাপতি আবু তাহের সোনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভুক্তভোগীর পিতা নুরে আলম প্রমূখ।
বক্তারা বলেন, এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অচিরে শিক্ষার্থীকে উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনা হোক, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান, সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের বাসিন্দা ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা জন্য প্রশাসনের কাছে জোরদাবী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102