শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯১ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা আগামী ২০ মে ২০২৫ তারিখ সকাল ১০. ঘটিকার সময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে, কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে। এতদসংক্রান্তে অদ্য ১৯ মে ২০২৫ তারিখ ৩ টা.৩০ মিনিটের সময় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ বোর্ডের সভাপতি ও কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
এসময় নিয়োগ বোর্ডের সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশ সেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুষ্টিয়া জেলা পুলিশ। পরবর্তীতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ, মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার লক্ষে নিয়োগ বোর্ডের সভাপতি মহোদয় নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল),ঝিনাইদাহ, জনাব মোঃ আহসান হাবীব , অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল),যশোর।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফয়সাল মাহমুদসহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102