শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০০ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৯ মে (সোমবার) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন শাখা সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও আধুনিক সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102