শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কবিতাঃ বৃষ্টি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৯ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

বৃষ্টি বৃষ্টি
লাগে বড় মিষ্টি
টিপটপ ছন্দে
অপরূপ সৃষ্টি।

রোদ খরার অপসম
বৃষ্টির মিঠা জল
তাপদাহ কমিয়ে
সুশীতল ধরাতল।

রোদের তীব্রতায়
বৃষ্টিতে দেয় দম
হাসফাস জনমন
হয় তার উপসম।

পশু আর পাখিরাও
মিটায় তৃষ্ণা
যমুনায় বাঁশি হাতে
দাঁড়িয়ে কৃষ্ণা।

বৃষ্টিতে প্রেম আসে
আসে দেহে নাব্য
কলমের সৃষ্টিতে
রচে কবি কাব্য।

বৃষ্টির জলধারা
হৃদয়ের ছন্দে
কবি মন পুলকিত
সৃষ্টির আনন্দে।

বৃষ্টির জল পেয়ে
মাঠখানি হাসছে
বিবর্ণ ঘাস আজ
সবুজে নাচ্ছে।

বৃষ্টি চাই আরো
গ্রীষ্ম জুড়ে
তাপদাহে কারো মন
যেনো আর না পোড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102