সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় বিশ্বনাথ প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৭ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট)থেকে:

বিশ্বনাথের কৃতি সন্তান, বিশ্বনাথ প্রেসক্লাব এর দাতা সদস্য ও ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন ট্রাস্টি, সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা, দেশের অন্যতম খ্যাতিমান দানবীর, রাগীব আলীর সুস্থতা কামনায় সোমবার (১৯ মে) রাতে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র বিশ্বনাথ প্রতিনিধি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মো. আশরাফুল ইসলাম আইনুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রুবেল, সংগঠক দিলোয়ার হোসেন, আনছার আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102