শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

হাইওয়ে রোডে রাতে সড়ক দুর্ঘটনার মূল কারণ গাড়ির লাইটিং সাদা হ্যালোজিং ও অতিরিক্ত গতি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৬ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বর্তমান সময়ে হাইওয়ে রোডে রাতে সড়ক দুর্ঘটনার মূল কারণ অতিরিক্ত গতি ও সাদা লাইটিং প্রতিটি গাড়িতে দুটি করে হেডলাইট থাকার কথা থাকলেও বর্তমান সময়ে হেড লাইটের সংখ্যা বাড়িয়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত করেছেন বিভিন্ন গাড়ির মালিক ও ড্রাইভার যার কারণে বিভিন্ন সময়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ি সামনে কিছু দেখতে না পারার কারণে অনেক সময় রাস্তার খাদে পড়ে যায় যার কারণে ঘটে বড় ধরনের দুর্ঘটনা ঝরে পড়ে অনেক মানুষের প্রাণ বিশেষ করে বর্তমানে আমাদের দেশে গাড়িতে কিংবা যানবাহনে যে সকল লাইট ব্যবহার করা হচ্ছে তার বেশিরভাগই চায়না সাদা লাইট যাকে আমরা হ্যালোজিং বলে থাকি এ ধরনের লাইট যেমন ক্ষতি করছে অপরদিক থেকে আসা গাড়ির চালককে তেমনি ক্ষতি করছে মানুষের চোখের সাধারণ মানুষ অনেক সময়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির আলোর কারণে সামনের দিকে কিছুই দেখতে পান না যে কারণে অনেক সময় ঘটছে অনেক ধরনের দুর্ঘটনা ঝরে পড়েছে অনেক মানুষের জীবন সাধারণ মানুষ বলছেন হাইওয়ে পুলিশের একটু সজাগ দৃষ্টি থাকলেই এ ধরনের অবৈধ লাইট লাগাতে সাহস পাবেন না ড্রাইভার ও মালিক পক্ষ প্রতিটা যানবাহনে নির্দিষ্ট হেডলাইট রয়েছে যেমন মোটরবাইকে একটি লাইট থাকার কথা থাকলেও অনেক সময় দেখা যায় বাইক চালক আরো দুটি লাইট ইস্টা লাগিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন আবার চার চাকা অথবা ছয় চাকা যানবাহনে দুটি লাইট থাকার কথা থাকলেও যানবাহন গুলিতে অতিরিক্ত লাইট লাগিয়ে সাধারণ মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছেন তেমন ভাবেই অতিরিক্ত লাইটের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছেন অতি দ্রুত এ ধরনের হ্যালোজিং লাইট লাগানো বন্ধ না করতে পারলে ভবিষ্যতে আরো ক্ষতির সম্মুখীন হতে হবে এরকম ভাবছেন সাধারণ মানুষ বিশেষ করে সন্ধ্যার পর থেকে যে সকল যানবাহন হাইওয়ে রোডে চলাচল করছে তাদের বেশিরভাগ যানবাহন গুলিতে রয়েছে বিভিন্ন ধরনের বাড়তি লাইট এ ধরনের লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না গাড়ির ড্রাইভার ও মালিকপক্ষ সুশীল সমাজ বলছেন এ ধরনের হ্যালোজিং লাইট লাগানো বন্ধ না করতে পারলে ভবিষ্যতে মানুষের দৃষ্টিশক্তি আরো অনেক নিচে নেমে দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অতি দ্রুত এ ধরনের যানবাহনকে অবৈধভাবে ব্যবহার করা লাইট মুক্ত করতে বাংলাদেশ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরটিএ সকল কর্মকর্তার প্রতি দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102