শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বাগেরহাটের মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৩ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

বাগেরহাটের মোংলায় “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২২ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু। সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম ও প্রভাষক রূপা দাস।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীরা। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় পক্ষ দল একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা। সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও অতিথিবৃন্দ।
এই আয়োজন মোংলার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102