মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৩ Time View

 

কি অপরূপ এই পৃথিবী

কি অপরুপ এই পৃথিবী,
মানুষ ভিন্ন রকম।
কেউ হাসে, কেউ কাঁদে,
চির সত্য চরম।

কেউ দেখে না কারো দিকে,
সবাই দেখে নিজের দিকে।
অপরের দুঃখ বুঝে না কেউ,
নিজের দুঃখ বুঝে ঠিকে।

কি অপরূপ এই পৃথিবী,
মানুষ গুলো ভিন্ন রকম।
নিজের স্বার্থে চলে সবাই,
এটাই বাস্তব সত্য চরম।

বড়ো হবার সাধ সবার আছে,
লোব চলে যায় পরের কাছে।
কি অপরূপ এই পৃথিবী।
কেউ বসে না আমার পাশে।

মমতা

মমতা দেয় আদর সোহাগ,
মমতা দেয় স্নেহ।
মমতার পরশ ভালোবাসা,
দেয় না আর কেহ।

মমতায় আছে সুখের ছোঁয়া,
মমতায় আশার আলো।
মমতায় আছে চাঁদের হাসি,
মমতায় নাই আঁধার কালো।

মমতা দেয় স্বপ্ন সুখ,
দুর আকাশের তাঁরা।
মমতা দেয় পাহাড়ের সেই,
হাসির ঝর্ণা ধারা।

গোলাপের মাঝে মমতা ভাসে,
কোমল পাপড়ি ভরা।
মমতার পরশ সুখের ছোঁয়া,
সুন্দর হউক এই ধরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102