শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চত্বরের নাম ফলক স্হাপন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৩ Time View

 

শেখ আবু আসলাম বাবু, খুলনা:

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল গবেষণা পরিষদের উদ্যোগে ২৫ মে সকাল ৭ টায় খুলনার জিরো পয়েন্টে, ” আমি হব সকাল বেলার পাখি ও জাতীয় কবি নজরুল চত্বরের নাম ফলক স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। খুলনার জিরো পয়েন্টের নাম পরিবর্তন করে জাতীয় কবি নজরুল চত্বর নামকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা খুসাসের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স ম হাফিজুল ইসলাম, খুসাস সভাপতি অ্যাডভোকেট মোঃ জিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি আজাদুল হক আজাদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের। প্রধান বক্তা ছিলেন শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ মাহমুদ। আলোচনা করেন কবি এস এম নজরুল ইসলাম, কবি কামরুল হাসান মৃধা, প্রধান শিক্ষক ও কবি সাঈদা পারভীন, কবি জামাল মোড়ল, কবি গোলাম রসূল খোকন, মোঃ জামিল আহমেদ, সৈয়দ আলী আন নাফি, মোঃ রাকিব হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102