রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

জলঢাকায় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৬১ Time View

 

মোছাঃ জেসমিন আক্তার, রংপুর ব্যুরো প্রধান:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি – নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায়, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের সার্বিক আয়োজনে রোববার (২৫ মে) সকালে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমি আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মেলার উদ্বোধন শেষে ভিডিপি (ঠ.উ.চ) প্রকল্পের মাধ্যমে উপস্থিত জনগণকে নামজারি, মিউটেশন, জমি ক্রয়-বিক্রয়, দান, হেবা দলিলসহ বিভিন্ন ভূমি সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার রাব্বী জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত এ ভূমি সেবা কার্যক্রম চলমান থাকবে এবং এর মাধ্যমে জনগণ সহজেই ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102