শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

প্রধানমন্ত্রী /প্রধান উপদেষ্টা কি ঈশ্বর?

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৪ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমাদের দেশের জনগণের ধারনা বাংলাদেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা ভগবান, তিনি সব দোষত্রুটি বা ভুল ত্রুটি মুক্ত! দেশের নির্বাহী কি করবেন যদি তার মন্ত্রী সাংসদ গোয়েন্দা প্রশাসন কাজ না করেন? তার দোষত্রুটি কে এদেশের ভক্তরা ইনডেমনিটি দিয়ে দেন, তিনি যেন বিচারের উর্ধ্বে! তাদের কাজ শুধু নিজের মামলা মওকুফ করা, ট্যাক্স মওকুফ করা, তার ব্যবসা সম্প্রসারণ করা, ভাই ব্রাদার কে পাদ পদবী দেয়া, টাকা পাচারের সুযোগ দেয়া, জনগণের ম্যান্ডেট ছাড়া (সংসদ ছাড়া) বৈদেশিক আওতা বহির্ভূত সিদ্ধান্ত নেয়া!

প্রিয় পাঠক, জনগনের বিপদ-আপদ নির্যাতন নিপীড়ন দেখার সময় কোথায় আমাদের দেশের রাস্ট্র নির্বাহী কে? তিনি তো সবজায়গা নিজের লোক বসায় নিশ্চিত!
দেশের গোয়েন্দা কি করছে, কোন দেশ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সীমান্ত কে নিয়ে গেলো, সেখানে তার দায়িত্ব কি শুধু জানানো? “সীমান্তের নিয়ন্ত্রণ আমরা অনেক আগেই হারিয়েছি বৈদেশিক উপদেষ্টা !”
বিগত সরকারের প্রধানমন্ত্রী জানলেন ই না তার দেশে মার্কিন কত ডলার বিনিয়োগ হয়েছে তাকে উৎখাত করতে! তার ভরসা বাইডেন স্যারের সাথে সেলফি, ভারতের নরেন্দ্র মোদির ভারসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বন্ধু বলে বুকে লাগিয়েছেন!
কে গুটি চালিয়ে পাক জঙ্গি দিয়ে জম্মু-কাশ্মীর পর্যটন কেন্দ্রে ২৬ জন হত্যা করলো, কোথায় সাহস পেলো পাকিস্তান, ২০২৫ সালের বিশ্বের ৪র্থ সামরিক শক্তি ভারত কে আক্রমণ করতে —- কেন তারপরেই যুদ্ধ বিরতির বাঁশি বাজালেন রেফারি?
কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিউ রিসার্স জরিপে বিশ্বের সেরা ৫০০ মুসলমানের ভিতর আমাদের ডঃ ইউনূস সাহেব ৫০ নাম্বার ক্রমিকের সেরা মুসলমান? তিনি কি আযান দিলে ই মসজিদে ছোটেন নাকি কোন শীতে শীতবস্ত্র নিয়ে উত্তর বঙ্গে কম্বল নিয়ে জীবনে ছুটেছেন? তাকে আমি সারাজীবন পাকিস্তান জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার মত মুসলমান জেনে আসছি!
৫৫৬ মডেল মসজিদ করা শেখ হাসিনা সে মুসলমান তালিকায় নাই কেন —-
এটা ছিলো বাংলাদেশের মুসলিম জনসমাজে তার গ্রহন যোগ্যতা বাড়ানো পদক্ষেপ!

মুঘল সম্রাট জাহাঙ্গীর ছিলেন অপেক্ষাকৃত দুর্বল শাসক, প্রায় সাড়ে চারশত বছর আগে সামান্য সেনা থেকে “শের শাহ” সেনাপ্রধান হন সম্রাট বাবরের অধীনে এবং এই আফগান এক সময় সম্রাট হুমায়ুন কে পরাজিত করে দিল্লির ম সনদে বসে যান! তিনি বিচারকের কাজ পরিদর্শন করতেন, নিজে জনগণের অভাব অভিযোগ অবিচার চাওয়া-পাওয়া সব শুনতেন এবং আদালত কে পর্যন্ত কৈফিয়ত নিতেন! তিনি মনে করতেন সুদ ঘুষ বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ক্ষুধার্ত কে খাবার বস্ত্রহীন কে বস্ত্র নিপীড়িত কে নির্যাতন
মুক্ত করা সরকারের প্রথম এবং সর্বপ্রথম দায়িত্ব! এতটুকু হলে জনগণ খুশি থাকে, তাদের কেউ মিস গাইড করতে পারে না!

সাড়ে চারশত বছর পড়ে এসে বাংলাদেশের শাসকরা কেন সে কথাটা বুঝেন না! কেন সরকারি মাল দরিয়া মে ঢাল মানসিকতা পোষন করেন? অবশ্য বর্তমান সরকার নিয়ে কিছু বলার নাই কারন যে সরকারের মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা সব বিদেশী নাগরিক, তাদের দৃষ্টি শ্যান দৃষ্টি থেকে তীক্ষ্ণ, উচ্চ চতুর, তাদের চাতুর্য অতি উচচ মানের! নিজেরা নিজেরা এমন ড্রামা তৈরি করেন যা জনগন বিভ্রান্ত, তারা বোঝে না, কে কার? সেনাপ্রধান কার, প্রধান উপদেষ্টা কার, প্রেসিডেন্ট কার, গতকালের ইউনূস সাহেবের উপদেষ্টা খোদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য রাখেন —–
অথচ সীমান্ত ছেড়ে দেয়া, জাতিসংঘ কে নিরাপদ করিডোর দেয়া, জন চার, ফাউন্ডার্স অফ স্টেট বানানো, পতাকা, সঙ্গীত পরিবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা,
আওয়ামী পেলেই পিটাও এবং জেলে ঢুকাও, তাদের বাড়ী ঘর ভেঙে দাও (গায়িকা ও সাংসদ মমতাজের বাড়ী ভাঙছে সরকারি বুলডোজার) এসব বিষয় সবাই যেন একমত! তা হলে এত সূক্ষ্ম ড্রামা এদেশের লোক কয়জনে বুঝবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা?

ভালো থাকেন সুস্থ থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102