সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সিলেটের বিশ্বনাথের এ কে রাজু’র গ্রাজুয়েশন লাভ বৃটেনে

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫২ Time View

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

যুক্তরাজ্যের বিখ্যাত হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজনেজ ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন, বিশ্বনাথ পৌর শহরের হরিকলস গ্রামের আব্দুল কদ্দুছ রাজু (একে রাজু)। বৃটেনে ডিগ্রী লাভের পূর্বে বিশ্বনাথ সরকারী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। স্টুডেন্ট ভিসায় পড়ালেখার জন্য যুক্তরাজ্য যান একে রাজু। সেখানে তিনি হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজনেজ ম্যানেজমেন্ট’র উপর পড়ালেখা করে ডিগ্রী লাভ অর্জন করেন। একে রাজু বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের ব্যবসায়ী ও হরিকলস গ্রামের আব্দুর রউফ ও রহিমা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র। ছেলের সাফল্যে পিতা আব্দুর রউফ বলেন, ছেলের গ্যাজুয়েশন লাভে আমি খুবই খুশি। পরিশ্রম করলে ফলাফল ভাল হয় তাঁর প্রমাণ আমার ছেলে। আমি ছেলের জন্য সবার কাছে দোয়া চাই। ছেলে যেন সব সময় মানব কল্যাণে সব সময় কাজ করতে পারে। একে রাজু জানান, পড়ালেখার জন্য বাবা, মা ও শিক্ষক, শিক্ষিকার অনুপ্রেরণায় আমি আজ এ জায়গায় আসতে পেরেছি। তিনি তাঁর সাফল্যে মহান রবের প্রতি অগণিত শোকরিয়া আদায় করে আরো বলেন, যে কোন বিষয়ে লেগে থাকলে অবশ্য গন্তব্যে পৌঁছা সম্ভব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102