বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবির জন্ম বার্ষিকী উদযাপন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৪ Time View

 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় জাতীয় কবির বৈচিত্রময় জীবনী আলোচনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন কাজী নজরুলের অনবদ্ধ সৃষ্টি যুগে যুগে আমাদের জীবন ধারায় প্রেরনার উৎস হয়ে থাকবে। হোসেনপুর সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এ,বি,এম চঞ্চল কাজী নজরুলনের জীবন দর্শন ও নজরুল কাব্য ও রচনবলীর উপর আলোচনা করেন। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা শিক্ষা অফিসার এহছানুল হক, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল হোসাই , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মানসুরুল হক রবিন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, উপজেলা জামায়াতে ইসলাম নেতা ও বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102