শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

কবিতাঃ ভালোবাসার মানে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৫ Time View

কলমেঃ জেবুন্নেছা জেবু

ভালোবাসা যেন শরতের আকাশ
নীল আকাশের নীচে অদৃশ‍্য বাতাস,
যেখানে মেঘ হয় বৃষ্টির আশায়
জীবনে স্বপ্ন দেখে অপেক্ষায়।

ভালোবাসা যেন নদীর স্রোত
ক্ষণে ক্ষণে বাঁক বদলায়,
তীর হারালেও হারায় না টান
জলের মতো জড়িয়ে রাখে প্রাণ।

ভালোবাসা হলো প্রথম বৃষ্টির ছন্দ
নয়নে মনে আনে অনুভবের অনন্দ,
চেনা পথে নতুন সবুজের ছাপ
হৃদয়ের ঘাসে যেনো স্নিগ্ধ আলাপ।

ভালোবাসা হলো পূর্ণিমার মতো
সময় গুলো কেটে যায় দ্রুত ততো,
ছোঁয়া যায় না তবুও পাশে থাকে
স্বপ্ন গুলো যেমন জ্যোৎস্নায় ঢাকে।

ভালোবাসা হলো শিকড়ের মতো
অদৃশ্য অধরা কল্পনায় অন্তরে ততো,
আড়াল হলে বুঝা যায় বেদনার মানে
যেমন শুকনো ডাল থাকে নীরব হাহাকারে।

ভালোবাসা শেষ না হওয়া এক কবিতা
যেখানে থাকে অসমাপ্ত ব্যাকুলতা,
বলার চেয়ে না বলা বেশী কথা
দুরে গেলেই বুঝা যায় তার গভীরতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102