বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

চাটখিলে সাংবাদিক পরিবারের দোকান ঘর দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৮ Time View

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী চাটখিল উপজেলার ফাওড়া গ্রামে সাংবাদিক পরিবারের ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা, পরিবারের লোকজনকে মারধর, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংবাদিক মোজাম্মেল হক (লিটন) বাদী হয়ে ফাওড়া গ্রামের রুহুল আমিনের ছেলে নুর মোহাম্মদ (৩৫), তাইজুল ইসলাম রাজু (৩২) ও মোঃ রকি (৩০) এর বিরুদ্ধে গত মঙ্গলবার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, মোজাম্মেল হক (লিটন) ও তার ভাইয়েরা তাদের বাড়ির সামনে রাস্তার পাশে নোয়াখালী জেলা পরিষদ থেকে ১নং খতিয়ানভুক্ত ৫৬৪ নং দাগে এক হাজার পঞ্চাশ বর্গফুট জায়গা লীজ এনে ১০ বছর ধরে ভোগ দখলে আছেন। তাদের লীজকৃত জায়গায় এপ্রিল মাসের প্রথম দিকে তারা লীজ/ইজারাকৃত জায়গায় তিনটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। হঠাৎ গত ১৮ এপ্রিল গভীর রাতে নুর মোহাম্মদ ও তার দুই ভাই সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা নির্মাণাধীন দোকান ঘর দখলের চেষ্টা করে কিছু অংশ কাটা তার দিয়ে বেড়া দেয়। এ সময় লিটনের ভাই প্রবাসী মোঃ রানা বাধা দিলে তাকে মারধর করে আহত করে। তার শোর চিৎকারে বাড়ির মানুষ সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এরপর থেকে নুর মোহাম্মদ ও তার ভাইয়েরা মোজাম্মেল হক লিটনের পরিবারের নিকট ৫ লাখ টাকা চাঁদা অথবা একটি দোকান ঘর দেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের দাবি মেনে না নিলে তারা এ দোকান ঘর গুলোতে ভোগ দখল করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছে। এসব বিষয়ে থানা পুলিশে জানালে মোজাম্মেল হক লিটন সহ তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয় বলে লিটন অভিযোগ করেন। এর আগে লিটন এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এতে কোন প্রতিকার পাননি। খোঁজ নিয়ে জানা যায়, এ বিষয়ে প্রভাবশালী কিছু লোকজন সন্ত্রাসীদের সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না বলে স্থানীয় লোকজন জানায়। এই ব্যাপারে চাটখিল থানার ওসি মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, জরুরী ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102