বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিদেশফেরতরা জাতির এক সম্ভাবনাময় শক্তি: জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭২ Time View

 

সানজিদা রুমা নরসিংদী:

বিদেশফেরতরা জাতির এক সম্ভাবনাময় শক্তি, এ শক্তিকে সঠিক পথে পরিচালিত করলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ বলে মন্তব্য করেছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বিদেশফেরতরা আমাদের দেশের জন্য কেবলমাত্র রেমিট্যান্সের অর্থনৈতিক উৎস নয়, বরং তারা জাতির সম্ভাবনার বাহক। তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা অর্জন করে দেশে ফিরে আসেন। এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়া আরও বেগবান হবে। বিদেশ-ফেরতদের ডাটাবেজ তৈরি করতে হবে যাতে তাদের পুনরেকত্রীকরণের কাজটা সহজ হয়। যারা পুনরায় বিদেশ যাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে যাতে তারা বেশি বেতনে কাজ করতে পারেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় আরও উপস্তিত ছিলেন- নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ দাউদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: ইউসুফ আলী, সহকারী জেলা তথ্য অফিসার আফসানা আখতার, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আমিনুল হক, শীলমান্দী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর নরসিংদী জেলার এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শাদমান সাকিব কোরেশী, রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেন,ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার ফাতেমা আক্তার নুপুর’সহ নরসিংদী জেলায় কর্মরত সরকারী-বেসরকারী দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যাক্তিত্ব, প্রবাস বন্ধু ফোরাম সদস্য, স্বেচ্ছাসেবক ও বিদেশ ফেরত অভিবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সজিব কুমার পান্ডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102