শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বটিয়াঘাটায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৮ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল শুক্রবার দিনব্যাপী সদর বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিক নিরুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাহাদুর মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি। সেবা প্রদান করেন ডাঃ মোঃ ইস্তিকার হোসেন, ডাঃ মোঃ মোহায়মিনুল রহমান ও ডাঃ জেরিন সুলতান নিশা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,জিয়াউর রহমান জিকু,কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবনেতা শফিকুল মোল্লা শফিক, বিল্লাল, অমি, ফারুক, বাদল, কবির, বিশ্ব, কাসেম শেখ, সোহাগ শেখ, শফিকুল ফারাজি, মোঃ সোহেল সরদার, মামুন, মিন্টু, লিটন, জাকারিয়া, আজিম, রুমি,আরিফ, ইউনুস,রাশেদ, আজিজ,মাসুম, জাহাঙ্গীর, শামিম, শহিদুল, মনির, আলামীন আকন প্রমূখ। এছাড়া আসর বাদ বিএনপির কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম আকুঞ্জির সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলু। উপস্থিত ছিলেন মোল্লা ইমরান আহমেদ, পলাশ মহালদার, রবিউল ইসলাম, জুয়েল শেখ, জাহাঙ্গীর আলম, সোহাগ শেখ, ওয়াহিদুজ্জামান বাবু, আল আমিন, আসাদ আকঞ্জি, হাফিজ মলঙ্গী , রবিউল শেখ, ইমরান মোলঙ্গী ,ইখতিয়ার আকুঞ্জি, ইউনুস হাওলাদার, বক্তিয়ার আকুঞ্জি, শ্রমিক নেতা বাপ্পি গাজী ,ইসমাইল হোসেন , কবির খান, মাসুম হাওলাদার ,ফেরদাউস সানা, শ্রমিক নেতা সামাদ সানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102