শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বঠিয়াঘাটা উপজেলার জামাতে ইসলামীর সহ সভাপতি ইন্তেকাল করেছেন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৩ Time View

 

মোঃ বনি আমিন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর ইউনিয়ন সহ সভাপতি( মোঃ আলহাজ্ব ডাঃ লোকমান আকুঞ্জি ) গত(২৮/০৫/২৫)ইং, রোজ বুধবার রাতে এশার জামায়াতে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পর হঠাৎ স্ট্রোক হওয়ায় মসজিদে অচেতন অবস্থায় পড়ে গেলে মসজিদের মুসল্লিরা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে খুলনার মেডিকেলে । পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ (২৯/০৫/২৫)ইং রোজ বৃহস্পতিবার সকাল
৮.০০ টার সময় ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ৫.০০ টায় আসরের নামাজের জামাতের পর অনুষ্ঠিত হয়।উক্ত জানাযায় অংশগ্রহণ করেন খুলনা জেলা জামায়াতে আমির মোঃ মাওলানা ইমরান হোসাইন, বটিয়াঘাটা থানা আমির, মোঃ মাওলানা আবু ইউসুফ,
৭ নং আমিরপুর ইউনিয়ন আমির মোঃ সালাউদ্দিন শেখ সহ আরো জামাত ইসলামীর অন্যান্য কর্মীবৃন্দরা। এছাড়াও অন্যান্য দলীয় ব্যক্তিবর্গ ও এলাকাও এলাকার বাইরের মুরুব্বিয়ান, যুবক ও বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গরা। জানাযার পূর্বে জেলা আমির, থানা আমির, আলহাজ্ব আমির এজাজ খাঁন সহ অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং তিনি ইউনিয়ন সহ সভাপতি থাকা অবস্থায় সংগঠনে সদা পূর্ণ ব্যবহার ও তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে তার পরিবারের প্রতি সম বেদনা ও তার আত্মার মাগফিরাত কামনা করে, জানাজার নামাজ শেষে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102