শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বস্ত্র বিতরণ 

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২৫ Time View

 

খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

বহুদলী গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটের মোরেলগঞ্জ বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্যশষ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার এ দিনটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নানা কর্মসূচির মধ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কুরআন খতম, দোয়া অনুষ্ঠান, বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম প্রমুখ। পরে দুস্থ্যদের মাঝে শাড়ী, লুঙ্গী ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের সহধর্মীনি শাহারুন জামান নিপা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102