বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ভেড়ামারায় দাঁত তুলতে গিয়ে ৯ বছরের মেয়ের মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দিয়ে যৌন হয়রানি, লম্পট ডেন্টিস্ট আটক

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৭ Time View

 

নয়ন আহম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে গিয়ে যৌন হয়রানীর শিকার হলো ৯ বছরের একটি শিশু মেয়ে। এসময় শিশুটির মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে ওই শিশু মেয়েটি। এবিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ডেন্টিস্ট নিহান আহমেদকে(২৫) আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। সে পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী এবং উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।গত ২৯ মে রাত ৮ টায় শিশুটি বাবার সাথে দাঁত উঠাতে গেলে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। শুক্রবার (৩০শে মে) এ বিষয়ে ভেড়ামারা থানায় বাদী হয়ে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন (২০০৩) আইনে একটি মামলা দায়ের করে।ভুক্তভোগী শিশু ও তার মা-বাবা জানায়, বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা তাকে দাঁত তুলতে ডেন্টিস্ট নিহালের চেম্বারে নিয়ে যায়। দাঁত তোলা হয়ে গেলে নিহাল তার বাবাকে বাইরে যেতে বলে।

এমন সময় সুযোগ বুঝে শিশুটির মুখে সে তার গোপনাঙ্গ প্রবেশ করায় এবং জোরপূর্বক যৌন-নিপীড়নের চেষ্টা করে। পরে শিশুটিকে চাকু দিয়ে ভয় দেখায়, যাতে সে কাউকে এই ঘটনা না বলে।

পরবর্তীতে শিশুটি ডাক্তারের সমস্ত অপকর্ম তার মা-বাবাকে বলে। তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। এ বিষয়ে শুক্রবার ভেড়ামারা থানায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।শুক্রবার দুপুরের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা ডেন্টাল প্র্যাকটিশনার সমিতির সভাপতি ডেন্টিস্ট শহিদুল ইসলাম বলেন, নিহান কুষ্টিয়া কারিগরি বোর্ডের অধীনে একটি কোর্স করেছে। বিগত এক বছর আগে সে রাজশাহী ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি দিয়েছে। গত ২৯মে তার বিরুদ্ধে ৯ বছরের একটি বাচ্চা মেয়ে যৌন হয়রানির অভিযোগ এনেছে। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। এই বিষয়টা নিয়ে আমরা সমিতিতে আলোচনা করব।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ডেন্টিস্ট নিহানের বিরুদ্ধে আনীত যৌনাচারের অভিযোগ শুনেছি।লিখিত অভিযোগ পেলে সিভিল সার্জনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, ভেড়ামারাতে মোট ১৬ টি ডেন্টাল কেয়ার আছে। তাদের বিষয়টিও আমরা খতিয়ে দেখব।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে ডেন্টিস্ট নিহানকে আটক করে।ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102