বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক শহীদুল আলম, আটক-০১

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০১ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

খুলনার সাতক্ষীরায় দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক শহীদুল আলমের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে তিনি নিজ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শহরের ঝুটিতলার মোড় এলাকায় অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হন।

একদল দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ২৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাতে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায়।

স্থানীয় জনতা শহীদুল আলম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বাংলাদেশ সেনাবাহিনী ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শহীদুল আলম বলেন, আমি দৈনিক একুশে বাণী পত্রিকায় কাজ করি। কয়েকদিন আগে কাঠিয়া ঈদগাহ সংলগ্ন এলাকার
জাল টাকা জাল ডলার সহ একটি চক্র সেনাবাহিনীর হাতে আটক হয়। সেই সংবাদ প্রকাশের জেরে আশরাফুল নামক স্হানীয় ব্যক্তি
তার বাহিনী নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে পথ গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে চুল কাটা খুর দিয়ে আঘাত করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীরা উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়।
এ ঘটনায় আশরাফুল নামক এ ব্যক্তিকে সেনাবাহিনীর সদস্যরা আটক করে। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আশরাফুলের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চোরাচালানের মামলা রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102