বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরে ৩০৫ পিস ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ভাই আটক

Coder Boss
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৬ Time View

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৩০৫ পিস ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে আটক করেছে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি পুলিশের টিম। আটককৃত হলো তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের আপন ছোট ভাই ফখর উদ্দিন (৩৬)। এবং মধ্য তাহিরপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। রবিবার সন্ধ্যা পনে আটটার সময় মানিগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজ উদ্দিন সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মানিগাঁও গ্রামের পেশাদার ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত ঘর ইয়াবা ক্রয়-বিক্রয় করছে কয়েকজন ইয়াবা কারবারি। এমন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি টিম অভিযান চালাই ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত বাড়িতে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিন দৌড়ে পালিয়ে গেলেও ফখর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে তার শার্টের পকেটে থাকা ৩০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ফখর উদ্দিনকে প্রধান আসামি করে এবং মানিগাঁও গ্রামের আকবর মিয়া ছেলে কামাল উদ্দিন(৪০)কে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102