বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

নিবন্ধন ফিরে পেলো বাংলাদেশ জামায়াতে ইসলামী

Coder Boss
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৭৪ Time View

 

মোঃ পারভেজ খান, স্টাফ রিপোর্টার:

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ রোববার (১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন। আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেলো দলটি। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

রায় শেষে প্রতিক্রিয়ায় জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে জামায়াত তার নিবন্ধন ফিরে পেলো। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রের পথ আবারো উন্মুক্ত হয়েছে এবং বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102