মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কুত্রাপি তুমি সেই প্রণয়িনী

Coder Boss
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০২ Time View

মোঃ মনজুর আলম অনিক

প্রচন্ড রোদে গোয়ালবাড়ির মাঠে
তুমি যেন আজোও তাকিয়ে আছো,
আমি যেন কাঠফাটা রোদ্রে
মাঠের কাজে মহাব্যস্ত। হয়তো তুমি ভাবছো
নিয়ে যাবে এক ঘটি জল
তৃষার্ত বক্ষ আমার করতে ঠান্ডা শীতল।
তব মস্তক পরে ফুটিয়ে ছাতা
লাজুকাতা ভরা গুটি শুটি হয়ে
ভর করে আলতা রাঙা পায়ে।
আমার আজও স্পষ্ট মনে পড়ে।

কাজের ফাঁকে লুকিয়ে দেখেছি কতো
প্রণয় ভরা তৃষ্ণার্ত যুগল নয়নে
তুমি গৃহ হতে বের হয়ে পেয়ারা বৃক্ষ তলে
তাকিয়ে আছো অপলকে মাঠের পানে
আমার দিকে। আমার আজও মনে পড়ে।
একটি সেকেন্ড না দেখে মোরে
থাকতে পারতে না, কাটা কবুতরের মতো
ছটফট করে, ক্রন্দনে লুটিয়ে পড়তে ঘরে।

অবাক হতাম কত না প্রণয় দুজনার মাঝে
যেন বিধাতার সকল প্রণয়
আমাদের মাঝে ভাগাভাগি।
আজকে আমি প্রেম শূন্য, কুত্রাপি তুমি সেই
আমাকে উজাড় করে ভালোবাসার প্রণয়িনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102