মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ কোরবানি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯১ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

“”””””””””””””””//////////////////

হতদরিদ্র শিশু সারাবছর গোস্ত ঘরে
দেখে লাল গোস্ত ঝুলে,
মনকে বোঝায় কোরবানির ঈদে
গোস্ত দেবে চেয়ারম্যানের ছেলে।

কোরবানির ঈদে অঢেল গোস্ত
আকাশে বাতাসে সুঘ্রাণ,
অলিতে-গলিতে কোরবানির রক্ত
হাসি-খুশির ঐকতান।

ধনীর প্রাসাদে গোস্তের বাটাবাটি
গরীব চাহিয়া রয়,
হয়তো তাহাকে দিবে বড় ভাগটি
করুণ দৃষ্টিতে হাতরায়।

একে একে সব ভাগ
ডিপ ফ্রিজ করে দখল,
গরীবের হাতে শূন্যের দাগ
গোস্তহীন দু’টো টুকরোর নকল।

বিতানগুলো সব ঝলমল করে
নতুন শাড়ী জামা কাপড়ে,
মধ্যবিত্ত দুর্মূল্যের বাজারে
হা হুতাশ করে মরে।

ধনীর শত জামা কাপড়
ঘণ্টায় ঘণ্টায় পাল্টায়,
গরীবের ছেঁড়া জামা শীর্ণ হাড়
পুরনো জুতাও মেলেনা পায়।

ঈদ তোমার কোর্মা পোলাওয়ে
বাড়ায় গরীবের তৃষ্ণা,
পেট পুরে ভাতও পায়না
মিছে ফিরনি সেমাইয়ের বাঞ্ছা।

ঈদের আনন্দ যখন ছুটে ধায়
কতো শত ছেলেমেয়ে,
রহিমার মার আনন্দ মিলায়
ইট খোলার ভাঙা ইটে।

ঈদ তুমি শুধুই ধনীদের
আসো গরীবের দুঃখী বুক চিড়ে,
ধনীরে তুমি এতো দিয়েছ
তবুও গরীবের ভাগ নাহি ছাড়ে।

গরীবের ভাগ গরীবকে দিয়ে
মধ্যবিত্তের সাথে থাকলে সৌহার্দ,
সবাই তৃপ্তিতে সুখি হয়ে
একসাথে করবে ঈদ আনন্দ।

মোল্লারা শুধু ফতোয়া দিয়ে
নিজের তহবিল ভরে,
সমাজের অসহায় মানুষগুলো
ঈদের দিনেও কেঁদে মরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102