মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ তুমি ফিরবেই

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৮ Time View

শামীমা খালিদ শাম্মী

আমার বিশ্বাস তুমি ফিরবেই ফিরবে
যেমন ফিরে আসে রাত শেষে স্নিগ্ধ ভোর,
যেমন করে দিন শেষে নীড়ে ফিরে পাখি
তেমনি করে তুমিও ফিরবে একদিন।

হয়তো ভোরের শঙ্খচিলের ডানায় ফিরবে
হয়তো দুপুরে ক্লান্ত পথিকের বেশে ফিরবে,
হয়তো বিকেলের আড্ডায় চায়ের কাপে ফিরবে
হয়তো রাতে জ্যোৎস্না বিলাসে কবিতার আসরে ফিরবে।

হয়তো গ্রীষ্মের রৌদ্রময় আবেশের পরশে
প্রেমের ঘ্রাণের সুশীতল ছায়া হয়ে ফিরবে,
হয়তো বর্ষায় হাত ভিজানো সিক্ত শিহরিত
মন ভেজানো ঠোঁটের কোণে হাসির রেখার ফিরবে।

হয়তো শরতের আভরণ ভুবন মোহিনী
সুনীল শুভ্র মেঘের নীলায় ভেসে ফিরবে,
হয়তো হৈমন্তী পূর্ণ চাঁদের আলোয় উদ্ভাসিত
মনোহর সুধার উপমার নবান্নের আমেজে ফিরবে।

হয়তো শীতের শিশিরের চমকিত স্পর্শে
নিজ অস্তিত্বের খোঁজে কুয়াশা হয়ে ফিরবে,
হয়তো বসন্তের পুলকিত হৃদয় ছোঁয়া অনুভবে
তুমি ফিরবেই আমার কাছে প্রেমের টানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102