শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৭ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

৪ জুন সকাল ১১ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা বিআরটিএ, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রতিনিধি এবং খুলনা বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ।

আলোচনায় বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়ক পথে চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ী চলাচল বন্ধকরণ ও মেরামতের ওয়ার্কশপসমূহে ঈদের আগে হতে মোবাইল কোর্ট পরিচালনা। ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামাল/যাত্রী পরিবহন না করা। পণ্যবাহী গাড়ীতে যাত্রী পরিবহন প্রতিরোধ করা। নির্ধারিত স্থান ব্যতিত পার্কিং না করা এবং যত্রতত্র স্থানে যাত্রী উঠানামা না করা। সড়কের উভয় পাশে অস্থায়ী/ভাসমান বাজার অপসারণ করা। নসিমন, করিমন, ইজিবাইক ইত্যাদি থ্রি-হুইলার যানবাহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করার বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সকলের নিজ নিজ জায়গা থেকে সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে সমন্বিত প্রয়াসের মাধ্যমে দায়িত্ব পালন করলে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102