বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

রংপুরে ইরানি দম্পতিকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪ 

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ Time View

 

মোঃ ইউসুফ খাঁন, রংপুর ব্যুরো প্রধান:

রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩ মে) দুপুরে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আটককৃত চারজন হলেন, ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম।

তারাগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, রোববার (১ জুন) ইরানি দম্পতি ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিলেন। ভাড়া করা একটি গাড়িতে তারা গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই ঘুরছিলেন। এ সময় ভুল করে তারাগঞ্জের একটি গ্রামে ঢুকে পড়লে এলাকাবাসীর সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন।

পরবর্তীতে খবর পেয়ে, সোমবার দুপুরে দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে ঘটনার শিকার সেলিম রেজা এবং তাঁর স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে উদ্ধার করে সেনাবাহিনী। এরপর নিরাপত্তা দিয়ে সেই ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেয়া হয়।

এ সময়, এলাকায় তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করা হয় বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102