বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৪ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের গণি মিয়া ও চুনু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের মাদ্রাসার উত্তরের রাস্তায় এঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা হলেন-দিলনুর মিয়া, মৌরশ মিয়া, মাসুক মিয়া, মক্তার আলী, চুনু মিয়া, জুবায়ের মিয়া ও ওলিউর রহমান। বাকি আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। তবে এরই মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে গণি মিয়ার পক্ষের ৩ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, গনি মিয়া ও চুনু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১১ রমজান তারাবির নামাজে যাওয়ার পথে গনি মিয়ার উপর অতর্কিত হামলা করা হয়। হামলার ঘটনায় চুনু মিয়াসহ ৯জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিদের মধ্যে অনেকেই জেল খেটে জামিনে বের হয়েছেন। তারপর এরই জের ধরে প্রতিপক্ষ গত ২৮ মে চুনু মিয়ার প্রতিবন্ধি মেয়ে লিজা বেগমের উপর ও জালাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জালাল মিয়া বাদী হয়ে স্থানীয় এক ইউপি সদস্য আয়াজ আলীসহ ৯জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। এতে উভয়ের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে গত কয়েক দিন ধরে চলছে দেশীয় অস্ত্রের মহড়া। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়ে সংঘর্ষে। এতে উভয় পক্ষেও অন্তত ১০জন আহত হন। আহত চুনু মিয়া সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের হামলায় তিনি তার ছেলে মেয়েসহ গুরুত্বর আহত হই। অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না। সন্ত্রাসীরা হাসপাতালে গিয়েও প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। আমরা তাদের ভয়ে ওসমানী হাসপাতাল ত্যাগ করে অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গনি মিয়ার ছেলে মাসুম বলেন, আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষের আনিত সকল অভিযোগ মিথ্যা। প্রতিপক্ষ আমাদের উপর একের পর এক হামলা করেছে। চুনু মিয়া ইয়াবা সম্রাট তবারকের নেতৃত্বে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন। এরই মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে তিনি দাবি করেন। এবিষয়ে জানতে চাইলে, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তাৎক্ষনিক সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে খুজে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102