সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি মনোনয়ন প্রত্যাশি রিপন মাহমুদ

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৬৫ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ ৫ সংসদীয় আসনের সকল মুসলিম জনগণসহ দেশের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, এমপি মনোনয়ন প্রত্যাশি,তরুণ সমাজ সেবক, পর্তুগাল প্রবাসী অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক রিপন মাহমুদ।

তিনি গণ অধিকার পরিষদের একজন ত্যাগী নেতা, আগামী দিনে সুনামগঞ্জ – ৫ ছাতক দোয়ারাবাজার আসনের এমপি পদ-প্রার্থী।

তিনি বলেন, “ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় মানুষের পবিত্র ইচ্ছা। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আত্মত্যাগের বার্তা প্রচার করে। বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মনের ভিতরে ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ।

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষরা শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।সবাইকে এক কাতারে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে ।

ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102