শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ চাচাতো বোনের বিয়ে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩৮ Time View

কলমেঃ নাদিম মাহমুদ

গ্রীষ্মের দ্বিপ্রহরে, সূর্যের কিরণে
উষ্ণতায় ঝরে ঘাম,
জুনের নয় তারিখ বোনের বিয়ে—
রহিলো কাব্যে সেই নাম।

শিশু-কিশোর-কিশোরীরা
ভেসেছে সুখের জোয়ারে,
বর এসেছে পালকী চড়ে
কণের হাসিমাখা দুয়ারে।

বরের গলায় বরণমালা
দিলো দাদি-নানি
দিলো আরো শালা-শালি
সরবত করে পানি।

বরের হাতে রুমাল দিয়ে
ঢেকেছে তাঁর মুখ
নতুন জীবনের আশীর্বাদ নিয়ে
জাগলো মনে সুখ।

বরকে কবি বলিয়াছে “ভাই
আপনাকে চেনা লাগে”
বর বলেছে “হয়তো আমায়
দেখেছেন কোথাও আগে”

বরের মুখে রুমাল থাকাই কবি চিনতে নাহি পারে,
কথাই কথাই অবশেষে
চিনলো দুজন দুজনারে!

বিয়ে শেষে বর কনেকে
কবিতা উৎসর্গ করেছে
কবিতা শুনে কিশোর-কিশোরী
কবির প্রেমে পড়েছে।

কবির প্রার্থনায় ছিল তারা
থাকুক চিরসুখে
এমনি করেই হৃদয়ের বন্ধন
জরিয়ে থাকুক বুকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102