শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী উপমার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৭২ Time View

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লবণচরা থানা পুলিশ। সোমবার ৯জুন, খুলনার নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে ছাত্রী ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে মাহফুজা আফরিন উপমা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোন সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে তার নিজের কক্ষের জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ নীচে নামায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, উপমা এক প্রকারের জেদী মেয়ে ছিল। মেয়ে আত্মহত্যা করতে পারে জেনে তার মা বাবা ঘরে কোন ফ্যান দেয়নি। কিন্তু ফ্যানের হুক থাকায় সেখানে ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102