সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪২৪ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি সিলেট 

ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে এইচএসসি পরীক্ষার্থী হালিমা (১৭)। সেই সুযোগে সাঁতার শিখতে নেমেছিল পুকুরে, শেখাচ্ছিলেন বাবা। একপর্যায়ে মেয়ে ডুবে গেলে রক্ষা করার চেষ্টা করেন বাবা। এ সময় দু’জনই ডুবে মারা যান।

সোমবার (৯ জুন) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন হামিদপুর গ্রামের বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী বাবুল আহমদ (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৭)। হালিমা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। পুকুরে ডুবে মেয়ে ও বাবার মৃত্যুর ঘটনায় এলাবাসী শোকাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102