সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সিলেটে পিকআপ ভ্যানের ধাক্কায় ডা. জেসি ‍নিহত, এলাকায় শোকের ছায়া

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৩ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীতে পিকআপ ভ্যান ও রিকশার সংঘর্ষে ডা. রহিমা খানম জেসি (৩২) নামে এক নারী চিকিৎসক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার আবু নছরের মেয়ে। ডা. জেসি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন।

রোববার (৮ জুন) সকাল ১১টার দিকে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান একটি যাত্রীবাহী রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে রিকশায় থাকা ডা. জেসি গুরুতর আহত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার ৪ ঘন্টা পর তিনি মৃত্যুবরণ করেন। ডা. জেসির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102