বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

২৪ ঘন্টায় দেশে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১১৬ Time View

 

প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৩ জন। তবে একই সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। এযাবৎ শনাক্তের হার মোট ১৩ দশমিক ০৫। ২৪ ঘণ্টায় দুই করোনা রোগী সুস্থ হয়েছে।

এযাবৎ ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজাত ৩৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এযাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন। এযাবৎ মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102