মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিল

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪৫৬ Time View

 

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় আজ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আর এই জয়ের সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। শট নিয়েছে ১১টি, যার চারটি ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছে মাত্র ৫টি।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে, ৪৪তম মিনিটে। কুনহার অ্যাসিস্টে গোল করে দলকে উল্লাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। বিরতির আগে এগিয়ে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে ম্যাচ জিতে নেয়। আর এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ ছয় দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102