মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ পরমাত্মা পুষে রাখি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৮৮ Time View

 

লেখকঃ নাসরিন ইসলাম

শৈশব কৈশোরের স্মৃতি বলতে কিছু নেই!
কিচ্ছুটি নেই আমার,
ফিরে পেতে চাই সেই জনম!
নিবে আমায়?
পাহাড়ের ওপার হতে প্রতিধ্বনি ভেসে আসতেই——-
তমশাঘন সন্ধ্যায় আৎকে উঠে পথিক,
আড়মোড়া ভেঙে
ধকধক শব্দে তোলপাড় অলিন্দ্য-নিলয়।

আহা! কি বললো?
ঘুর্ণন চললো নিমেষেই বারমুডা বলয়—
ঝড়ো হাওয়া বেগে আফসোস
হা-হুতাশের দীর্ঘশ্বাস কর্ণকুহরে যে ক্ষণে প্রবেশ,
ছলছল করে ওঠে দু’নয়ন।
ফিরে চাওয়া,
সেই ৫০ বছরের ফেলে আসা দিনগুলোর রেশ।

মনে সহস্র প্রশ্নের ওলট-পালট
এ কেমন কথা? এমন হয় বুঝি!
বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা,
দিনরাত ভর লক্ষ কোটি প্রহর—-?

কখন কিভাবে যে গেলো চলে হায়
সেইদিন গুলো ধায়,
পিছু ফিরে ইতিউতি চায়——
পড়লে মনে——-
কুঁকড়ে যায় মন,
বিধ্বস্ত ধ্বংসের বোহেমিয়ান ধরে পথ
অস্থির এলোমেলো বিষম বেদন।

অতঃপর ; পাথুরে মূর্তির এলো হুঁশ
নড়েচড়ে বসলো
আগলে রাখার প্রত্যয়ে ,
টুপ করে ডুবে গেলো নক্ষত্র’র দিগন্তে।

আকাশ-বাতাস দূর্গমগিরি পথ,
পইপই করে আজন্মকাল খুঁজছে যাকে
নির্ভীক চিত্তে চোখে চোখ—-
হাতে দুটো হাত রেখে নীরবে ঠাঁয় দাঁড়ায়ে–
করলো পথ রোধ —-?

আহ্ বড্ড মায়াময় “স্বপ্নীল পৃথিবী’
বিষাদ ভরা গোগ্রাসী আঁখি!
সেই মাহেন্দ্রক্ষণ হতেই তো—-
মায়া-মমত্বের চাদরে করোটির কোটরে
তৃষ্ণার্ত আত্মায়-পরমাত্মা কে পুষে রাখি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102