বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নরসিংদী সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন সভাপতি মাসুদ সা.সম্পাদক এড. মোস্তফা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৬৮ Time View

 

নরসিংদী প্রতিনিধি:

নির্যাতিত, অবহেলিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নরসিংদী সাংবাদিক ফোরাম নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে গত ৬ এপ্রিল। পবিত্র রমজানে পথচারী ও অসহায়দের ইফতার বিতরণের মধ্য দিয়ে এই সংগঠনটির যাত্রা হয়। সকল সদস্যের মতামতের ভিত্তিতে আজ থেকে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ হয়। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন জাতীয় দৈনিক মুক্ত খবরের নরসিংদী প্রতিনিধি মোঃ মাসুদুল হক ভুঁইয়া (মাসুদ) এবং সাধারণ সম্পাদক হিসাবে দৈনিক নরসিংদী সারাদিন এর স্টাফ রিপোর্টোর এডভোকেট মোস্তফা কামাল। উপদেষ্টা হিসাবে থাকবেন নরসিংদী প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এসময় সভাপতি বলেন, বিভিন্ন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের অনেক ঝামেলায় পড়তে হয়, প্রভাবশালী মহলের হুমকী ধামকীর সমুক্ষীন হতে হয়, আমরা এমন সব ঘটনায় একে অপরের পাশে থাকবো।সকল সমস্যা সবাই মিলে মোকাবিলা করব।পরে সাংবাদিক ও দেশের কল্যানে মোনাজাতের মধ্য দিয়ে সভা শেষ হয়, মোনাজাত পরিচালনা করেন মুফতী মাওলানা হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102